দৃক আয়োজিত ‘প্রেস ফটো কন্টেস্ট ২০২৬’-
দৃক আয়োজিত ‘প্রেস ফটো কন্টেস্ট ২০২৬’-
দৃক আয়োজিত ‘প্রেস ফটো কন্টেস্ট ২০২৬’-এ দর্শণার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। সারা দেশের পেশাদার ও দক্ষ ফটোসাংবাদিকদের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত আলোকচিত্র নিয়ে আয়োজিত এ প্রদর্শনী শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষণীয়, অনুপ্রেরণাদায়ক ও আগ্রহোদ্দীপক। পেশাদার ফটোসাংবাদিকদের সৃজনশীল ও নান্দনিক কাজ কাছ থেকে দেখার মাধ্যমে শিক্ষার্থীরা ফটোসাংবাদিকতার বিষয়বৈচিত্র্য, নান্দনিকতা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভের সুযোগ পেয়েছে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক কাজী নাফিয়া রহমান এবং আশরাফুন নাহার।
