বর্ষবরণ ১৪৩৩
বর্ষবরণ ১৪৩৩
দীর্ঘ ৬ বছর পর আবারও প্রাণের উচ্ছ্বাসে, রঙে-আনন্দে মুখর হয়ে উঠলো আমাদের প্রিয় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ক্যাম্পাস। পুরনো বছরের সব ক্লান্তি পেছনে ফেলে নতুন আশা ও স্বপ্ন নিয়ে শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩৩। আজকের এই বর্ষবরণ অনুষ্ঠান ছিল সত্যিই এক আনন্দময় মিলনমেলা—গান, নাচ, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাংগনে আয়োজিত বৈশাখী মেলা যেন সবার মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। দীর্ঘ বিরতির পর এমন আয়োজন আমাদের মনে করিয়ে দেয় একসাথে থাকাতেই আনন্দ পূর্ণতা পায়, আর তারুণ্যের শক্তিতেই সম্ভব ইতিবাচক পরিবর্তন। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কালচারাল ক্লাব এর পক্ষ থেকে সবাইকে জানাই বর্ষবরণ ১৪৩৩ এর আন্তরিক শুভেচ্ছা।
