Events & Highlights
রবি এবং কালচারাল ক্লাবের উদ্যোগে ক্যারিয়ার রোড শো অনুষ্ঠিত
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির কালচারাল ক্লাব এবং দেশের অন্যতম প্রধান টেলিকম প্রতিষ্ঠান রবির যৌথ উদ্যোগে গত ২৮ মার্চ ২০১৯ তারিখে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার (ক্যারিয়ার রোড শো) অায়োজন করা হয়। রবির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সেখানে উপস্থিত থেকে ছাত্রীদের সাথে মত বিনিময় করেন এবং পেশাগত পরামর্শ দেন। কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে অাসার গুরুত্ব সম্পর্কেও তাঁরা অালোচনা করেন। মেধাবী ছাত্রীদের অভিজ্ঞতা ছাড়াই রবিতে ইন্টার্ন বা শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ রয়েছে বলে তাঁরা জানান। কর্মশালায় ছাত্রীদের জীবন বৃত্তান্ত রবিতে জমা দেবার সুযোগ ছিল। এরপর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রীরা…
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিলনায়তনে 'তারুণ্যের কথা' এর প্রিমিয়ার শো
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিলনায়তনে দীপ্ত টেলিভিশনের তরুণ সমাজ নিয়ে বিশেষ অনুষ্ঠান 'তারুণ্যের কথা' এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হল। অনুষ্ঠানটি আয়োজন করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিডিয়া ক্লাব। এতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 'তারুণ্যের কথা' অনুষ্ঠানের প্রযোজক ফুয়াদ চৌধুরী বলেন, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল তরুণদের নিয়ে কাজ করা। এ প্রোগ্রামে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের সাহায্য করবে। কিন্তু গল্পের ধারণা আসতে হবে শিক্ষার্থীদের কাছ থেকে। অনুষ্ঠানটি দুটি পর্বে করা হয়। প্রথম পর্বে হয় 'তারুণ্যের কথা' অনুষ্ঠানের প্রিমিয়ার শো এবং…
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির পক্ষ থেকে সমাজসেবী মালেকা খান'কে সংবর্ধনা
৪ এপ্রিল, ২০১৯ তারিখে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে স্যোশিওলজি এন্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্ট আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবী মালেকা খান'কে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে মালেকা খান মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা বণর্নার পাশাপাশি সেই সময়ে নারীদের অসহায় অবস্থার চিত্র তুলে ধরেন। উল্লেখ করেন যুদ্ধ ও যুদ্ধপরবর্তী সময়ে নারী পূর্ণবাসনে তাঁর ও অন্যান্য সমাজসেবীদের অবদানের কথা। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান এবং অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে মালেকা খানকে উত্তরীয় পরিয়ে দেন উপাচার্য। এ সময় তাঁকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে উদযাপিত হলো নতুন বছরের বর্ণাঢ্য বৈশাখী মেলা।
নতুন বছরকে বরণ করে নিতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কালচারাল ক্লাব আয়োজন করে বর্ণাঢ্য বৈশাখী মেলার । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যশিল্পী লাকী ইনাম । বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার শুরু হয় । প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। পরে প্রধান অতিথি ও বিভিন্ন বিভাগের প্রধানরা শিক্ষার্থীদের দেয়া নানা স্টল পরিদর্শন করেন । পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালচারাল ক্লাবের মডারেটর ও ইংরেজি বিভাগের প্রভাষক জায়েদ-উল-এহসান।
Students interviewed HR Experts
Prof. Akhter Ahmed, Registrar of University of Liberal Arts (ULAB) and Associate Prof. Shah Ridwan Chowdhury, University of Dhaka were interviewed by the students of Department of Business Administration on April 07, 2019. The objective of these interview sessions was to enhance the knowledge of employee recruitment, employee training and development, Career opportunities for women, Performance appraisal management, etc. in the practices by the organizations in Bangladesh. Both the session started with a flower giving ceremony by the students and ended with a cordial goodbye and a group photo…
"IT FEST 2019" এর পুরস্কার বিতরণী
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে "IT FEST 2019" এর গত ১৫ এপ্রিল, ২০১৯ তারিখে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি উদ্যোক্তা এবং সফটওয়ার কোম্পানি দোহাটেক নিউ মিডিয়ার চেয়্যারম্যান লুনা শামসুদ্দৌহা। এ সময় তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ এবং ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে আইটি কুইজ, ম্যাথ অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, গেমিং কনটেস্ট, আইটি ডিবেট, সফটওয়্যার প্রজেক্ট শো, আইডিয়া জেনারেশন, হার্ডওয়্যার প্রজেক্ট শো বিভাগে…
A delegation from the Kabul University, Afghanistan
A delegation from the Kabul University, Afghanistan visited Central Women’s University to explore the possibility of sending students from Afganistan for higher studies to Central Women’s University. The delegation was headed by Professor Hamidullah Farooqui, Chancellor of Kabul University. The visit was arranged and coordinated by HEAT project of World Bank. From Central Women’s University The Vice Chancellor Professor Dr. Perween Hasan, Treasurer Professor Dr. M. Mufakharul Islam, Registrar Elias Ahmed, Deputy Registrar AKM Morshed, Dr. Maleka Begum, Mr. Abdus Selim, Mr. Hasan Shirazi, Ms…
যৌন হয়রানি ও প্রতিরোধ বিষয়ক সেমিনার
২৫ এপ্রিল ২০১৯ তারিখে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মিলনায়তনে যৌন হয়রানি ও প্রতিরোধ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকশান এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। সেমিনারে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ ডিপার্টমেন্টের চেয়ারপারসন ড. ফেরদৌস অাজিম। অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে তিনি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস অাহমেদ অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন ও ক্রেস্ট প্রদান করেন। সেমিনারের প্রধান বক্তা ফারাহ কবির বলেন, যৌন হয়রানির মামলাগুলোর…
A Close Peek into the World of Advertising
২ মে, ২০১৯ তারিখে সেন্ট্রাল উইমেন্স ইউনির্ভাসিটি বিজনেস ক্লাব আয়োজিত "A Close Peek into the World of Advertising" শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডকম লিমিটেড এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন গীতিআরা সাফিয়া চৌধুরী। অনুষ্ঠানটি শুরু হয় বিজনেস ক্লাবের মডারেটর ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার মেহদিনা কবির তামান্নার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। তারপর গীতিআরা সাফিয়া চৌধুরী তাঁর বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে অতিথিকে ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। সবশেষে "বিজনেস কুইজ সিজন ৩" এর পুরস্কার…