Events & Highlights

ফটোগ্রাফি প্রতিযোগিতায়

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিসের ছাত্রী সানজিদা বিনতে রশিদের ছবি ইয়ুথ বাংলা আয়োজিত মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতায় ১৫০০ ছবির মাঝে প্রথম স্থান লাভ করায় অভিনন্দন। সানজিদা সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির Orientation সহ বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত ছবি তুলে থাকে।

"রোকেয়ার লড়াই ” শীর্ষক ওয়েবিনার

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উদ্যোগে বুধবার, ৯ই ডিসেম্বর, সন্ধ্যা ৭-০০ টায় আয়োজিত হয় "রোকেয়ার লড়াই ” শীর্ষক ওয়েবিনার। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মবার্ষিকী ও রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ আমাতুল লায়লা জামান, যিনি বর্তমানে রোকেয়া চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। পুরুষশাসিত এই সমাজে নারীর অর্থনৈতিক, আত্মিক ও মানসিক মুক্তির একমাত্র উপায় যে শিক্ষা, তা যিনি তাঁর সল্পদীর্ঘ জীবনে বহুবার বলে গেছেন, এর জন্য লড়াই করেছেন, নিন্দিত হয়েছেন নন্দিত হয়েছেন, তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন৷…

বিজয় দিবস ২০২০ উদযাপনের লক্ষ্যে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়

বিজয় দিবস ২০২০ উদযাপনের লক্ষ্যে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যোগে বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০/ ১ পৌষ, ১৪২৭ তারিখ সন্ধ্যা ৭:০০ টায় একটি ওয়েবিনারের আয়োজন করা হয়। ওয়েবিনারটি দীপ্ত টেলিভিশনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়। উক্ত ওয়েবিনারের মূল অতিথি ছিলেন বীর উত্তম শামসুল আলম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব ইলিয়াস আহমেদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ওয়েবিনারটি শুরু হয়। এরপর বীর উত্তম শামসুল আলমের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অমৃতা বিশ্বাস। তার পরপরই “অপারেশন কিলো ফ্লাইট - বীর উত্তম শামসুল আলমের অজানা…