Events & Highlights

নারী নির্যাতন রোধ বিষয়ে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে ওয়েবিনার

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার ক্লাব একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে। ‘নারী নির্যাতন রোধে এই সময়ে করণীয়’ শীর্ষক এ সভা জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর (শনিবার) বেলা ১১ টায়। দেশের গুরুত্বপূর্ণ একাধিক গণমাধ্যমের নারী সাংবাদিকরা এ আলোচনায় অংশ নেবেন।

'অনলাইন সাধারণ জ্ঞান কুইজ কনটেস্ট'-এর পুরস্কার বিতরণী

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ আয়োজিত 'অনলাইন সাধারণ জ্ঞান কুইজ কনটেস্ট'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়ে‌ছে ২৫ সে‌প্টেম্বর ২০২১। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান এবং রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ। উ‌ল্লেখ্য, এ প্রতি‌যো‌গিতায় উচ্চ মাধ্যমিকের মানবিক বিভাগ থেকে সাতটি কলেজের ২১ জন শিক্ষার্থী অংশ নেয়।