'ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট  (ইয়েস) গ্রুপ' এর কার্যক্রমের শুভ সূচনা

'ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ' এর কার্যক্রমের শুভ সূচনা

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ উদ্যোগে 'দূর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই' এই প্রতিপাদ্য নিয়ে 'ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ' সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি এর কার্যক্রমের শুভ সূচনা উপলক্ষ্যে আজ ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি এবং সভাপতিত্ব করেছেন ড. পারভীন হাসান, উপাচার্য, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি এবং চেয়ারপার্সন, বোর্ড অব ট্রাস্টিজ, টিআইবি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং টিআইবির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তোলার শপথ গ্রহণ এবং দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনীর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

All Events & Highlights