Culture Club

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কালচার ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব ১৪৩১

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আনন্দ আয়োজনের সূচনা হয়। তারপরই শুরু হয় দিনব্যাপী ফাল্গুন মেলা। বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইরা ৩৪টি স্টলে রকমারি পণ্যের পসরা সাজিয়ে মেলার আয়োজন করেন। এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান, ট্রেজারার আহমেদ আবদুল্লাহ জামাল, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ এবং বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন ও শিক্ষক-শিক্ষার্থীরা। তিন শতাধিক মানুষের সমাগমে জমজমাট ছিল এ আয়োজন। এরমধ্যে বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

বসন্ত বরণ-২০২৪

বর্ণিল আয়োজনে বসন্তকে বরণ করে নিল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয় আনন্দ-উৎসব। নাচ আর গানে দিনভর ক্যাম্পাস মাতিয়ে রাখে শিক্ষার্থীরা। বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। এ আনন্দ আয়োজন শিক্ষার্থীদের সাথে উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী জাহেদুল হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারিরা। অনেক শিক্ষার্থীর অভিভাবকও যোগ দেন এ উৎসবে। ঋতুরাজ বসন্তের আয়োজনে নাচ আর গানের পাশাপাশি ছিল রসনাবিলাসের রাজকীয় আয়োজন।…

বসন্ত উৎসব ১৪২৯

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কালচার ক্লাবের উদ্যোগে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব ১৪২৯। ফাল্গুনের প্রথম দিনকে বরণ করে নিতে বর্ণিল সাজে সাজানো হয়েছিল বিশ্ববিদ্যালয়। নানান ধরনের পিঠা, কারুকার্য, হাতের কাজের পসরা বসিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনার প্রয়াস ছিল অধ্যয়নরত ছাত্রীদের। সাংষ্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ছিল ফাল্গুনের গানের সাথে নৃত্য পরিবেশনা। উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক, ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা। আমন্ত্রিত অতিথি ছিলেন জনপ্রিয় ফুড ভ্লগার খাই দাই ডট…

Rising Star 2022

"Rising Star 2022," an intra-university talent search competition with five separate categories: "Music, Dance, Craft, Hosting, and Skits," was held with the goal of providing a platform for students to come out and showcase their latent ability while also overcoming stage fright. Following the audition round screening on November 5th, 2022 (Saturday), a total of 19 students advance as finalists. On Thursday, November 10, 2022, 15 finalists were named Champions, First Runner-Ups, and Second Runner-Ups based on their final performance. Ferdousi Mazumdar, a veteran thespian, and Tonima Hamid, a…