সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৭ শিক্ষার্থীর মৌলিক গল্প জায়গা পেলো দৃক গ্যালারির প্রদর্শনীতে
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৭ শিক্ষার্থীর মৌলিক গল্প জায়গা পেলো দৃক গ্যালারির প্রদর্শনীতে।
মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী ড. শহিদুল আলম। অতিথি ছিলেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপারসন সজীব সরকার, স্লো জার্নালিজম প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও প্রভাষক কাজী নাফিয়া রহমান, ফ্যাসিলিটেটর ও প্রভাষক আশরাফুন নাহার এবং প্রভাষক মির্জা মাইমুনা সুলতানা নিতু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, ইউল্যাব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকল্প নিয়ে ‘No Viral, No Speed: Student Festival on Slow Journalism’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করেছে দৃক।
শিক্ষার্থীদের কয়েক মাসের নিরলস পরিশ্রম, গভীর অনুসন্ধান ও প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়ে উঠে এসেছে গল্পগুলো। প্রতিটি গল্পে রয়েছে বাস্তবতাকে গভীরভাবে দেখা, বোঝা এবং সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরার আন্তরিক প্রচেষ্টা।
শিক্ষার্থীদের এই অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব, আনন্দ ও অনুপ্রেরণার এক বিশেষ মুহূর্ত। এই অসাধারণ উদ্যোগে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দৃক গ্যালারীতে এই প্রদর্শনী চলবে। ১২ দিনব্যাপী আযোজিত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।